Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেন-- কেসিসি প্রশাসক

২৬ বাংলা টিভি   20-May-2026   28

Photo

গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেন-- কেসিসি প্রশাসক


খুলনা প্রতিনিধি:

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেন। সংকটকালীন সময়ে যে কোন সহায়তা তাদের জন্য বড় অবলম্বন।

কেসিসি প্রশাসক আজ বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ’ প্রকল্পের আওতায় ফ্যামিলি প্লানিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)-খুলনা শাখার উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়।

সংস্থাটি দীর্ঘদিন থেকে এমন মহতী কাজ পরিচালনা করায় কেসিসি প্রশাসক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচি আরো সম্প্রসারণের আহবান জানান।

এফপিএবি-খুলনার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. অচিন্ত কুমার দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, সংস্থার মেডিকেল অফিসার ডা. তারানা তাবাচ্ছুম, জেলা কর্মকর্তা সীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত