Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

কাঁচাপাট রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

২৬ বাংলা টিভি   19-May-2026   27

Photo

কাঁচাপাট রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ


খুলনা প্রতিনিধি:

কাঁচাপাট রপ্তানিতে শর্ত আরোপ করে কার্যত রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও বাংলাদেশ জুট এসোসিয়েশন—বিজেএ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত শ্রমিকরা অফিসে ভাঙচুর চালায়। 

আজ বেলা সাড়ে ১১টার দিকে খুলনার বিভিন্ন জুট প্রেসের শ্রমিকরা মিছিল নিয়ে দৌলতপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশন—বিজেএ কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বিজেএ কার্যালয়ে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাঙচুর করে এবং অফিস ঘেরাও করে রাখে। এতে সেখানে চলমান সংবাদ সম্মেলনে অংশ নিতে আসা পাট ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, কাঁচাপাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে দীর্ঘদিন ধরে দেশের প্রায় ৪০টি জুট প্রেস বন্ধ রয়েছে। এতে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে কাঁচাপাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সাবেক পাট উপদেষ্টার গ্রেফতার ও বর্তমান পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।

অন্যদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুট এসোসিয়েশন—বিজেএ নেতারা বলেন, দেশে চাহিদা পূরণের পর প্রতিবছর বিপুল পরিমাণ কাঁচাপাট উদ্বৃত্ত থাকে। সেই পাট রপ্তানি করে বছরে প্রায় ১৫০০ থেকে ২০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। কিন্তু রপ্তানিতে শর্ত আরোপের ফলে ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক ও পাট ব্যবসায়ীরা।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত