Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খালিশপুরে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নীরব সিটি কর্পোরেশন

২৬ বাংলা টিভি   18-May-2026   28

Photo

খালিশপুরে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নীরব সিটি কর্পোরেশন


খুলনা প্রতিনিধি :

খুলনা নগরীর খালিশপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। পৌরসভার মোড়সহ নিউজপ্রিন্ট এলাকা, প্লাটিনাম ২ নম্বর গেট, তাইয়্যবা, আলমনগর চারেরহাট এবং বিআইডিসি রোড এলাকায় কুকুরের অবাধ বিচরণ ও হিংস্র আচরণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের তুলনায় রাতের বেলায় কুকুরের উপদ্রব কয়েকগুণ বেড়ে যায়। দলবদ্ধভাবে কুকুরের চলাচলের কারণে পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রায়ই কুকুরের দল পথচারীদের ধাওয়া করে আতঙ্ক সৃষ্টি করছে। এতে নারী, শিশু ও বৃদ্ধদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে মোটরসাইকেল চালকরাও পড়ছেন চরম ঝুঁকিতে। স্থানীয়দের দাবি, কুকুরের ধাওয়া খেয়ে অনেক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ।

এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশন-এর নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ভুক্তভোগীরা দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত