Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

রাতের আঁধারে বালু উত্তোলনের প্রতিবাদে নবগঙ্গা নদীর তীরে মানববন্ধন

২৬ বাংলা টিভি   18-May-2026   39

Photo

রাতের আঁধারে বালু উত্তোলনের প্রতিবাদে নবগঙ্গা নদীর তীরে মানববন্ধন


নড়াইল প্রতিনিধি:

নদীভাঙনের ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির রক্ষার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার দুপুরেবিষ্ণুপুর, ভোমবাগ ও গাজীহাট এলাকাবাসী নবগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ড্রেজার দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে। এর ফলে নবগঙ্গা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মানুষের শেষ সম্বল বসতভিটা এবং স্থানীয় হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, এলাকার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন তীব্র ভাঙন হুমকিতে রয়েছে।

রাতের আঁধারে বালু উত্তোলনের প্রতিবাদে নবগঙ্গা নদীর তীরে মানববন্ধন

আমরা ভাঙন কবলিত নদীর দুই কূলের তীরবর্তী সর্বস্তরের জনগণ আজ নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। অনতিবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আমাদের ঘরবাড়ি, জমিজমা সব নদীতে ভেসে যাবে। আমরা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।"
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী পরিবার, তরুণ, বৃদ্ধ এবং শিশুসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ এবং নদী শাসনের মাধ্যমে তীরবর্তী এলাকা রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।#
 


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত