Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

সময়োপযোগী মুদ্রানীতির ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভায়

২৬ বাংলা টিভি   16-May-2026   25

Photo

সময়োপযোগী মুদ্রানীতির ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভায়


খুলনা প্রতিনিধি:

২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, খুলনার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনার দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলে আয়োজিত এ সভায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান, এফসিএমএ। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের, নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানিকারক, কৃষি উদ্যোক্তা, এসএমই প্রতিনিধিসহ সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আলোচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা, সুদহার ব্যবস্থাপনা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা বলেন, ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী মুদ্রানীতি বর্তমান সময়ে অত্যন্ত জরুরি, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ইতিবাচক গতি বজায় থাকে।

সভায় ক্ষুদ্র, মাঝারি ও রপ্তানিমুখী শিল্পে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

খুলনা অঞ্চলের প্রেক্ষাপটে মোংলা বন্দরকেন্দ্রিক বাণিজ্য, চিংড়ি ও মৎস্য রপ্তানি, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এলসি খোলার প্রক্রিয়া সহজ করা, বৈদেশিক মুদ্রা সরবরাহ স্থিতিশীল রাখা এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন জোরদারের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। তিনি জানান, উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখা হবে এবং অংশীজনদের গঠনমূলক মতামত আগামী মুদ্রানীতিতে প্রতিফলিত হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে প্রণীত মুদ্রানীতি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত