Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

২৬ বাংলা টিভি   13-May-2026   26

Photo

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ইমরান, সম্পাদক রাসেল


ঝিনাইদহ প্রতিনিধি 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ সাড়ে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।

এদিকে, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার খবর ঝিনাইদহে পৌঁছালে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। জেলা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করছেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে রাজপথের আন্দোলনে ঝিনাইদহ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

নবনিযুক্ত সভাপতি মো. ইমরান হোসেন জানান, "কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমরা রাজপথে সক্রিয় থেকে দেব। দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমরা একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেব।"


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত