Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

২৬ বাংলা টিভি   08-May-2026   76

Photo

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত


নড়াইল প্রতিনিধি:

‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ (United for Humanity) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। আজ শুক্রবার ৮মে সকালে নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাফল এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি রীর মুক্তিযো্দ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। এ সময় নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য মো: আরমান আলী খান,আহসান হাবিব মোল্যা,খন্দকার কিয়ামুল হাসান,তানজির হোসেন,মধুমিতা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায়  বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে। #


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত