Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রাজশাহী শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার

২৬ বাংলা টিভি   16-Oct-2025   67

Photo

রাজশাহী শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার


রাজশাহী প্রতিনিধি :

এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর (২০২৩) পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। এরমধ্যে ৬৭ হাজার ৫৭০ জন ছাত্র ও ছাত্রী ৬৩ হাজার ৩১৭ জন। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫-এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।

চলতি বছরের এইচএসসি–সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। একইসঙ্গে জিপিএ-৫-এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত