Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   04-May-2026   53

Photo

বেনাপোল প্রতিনিধি : 

বাংলাদেশের সর্ববৃহৎ  স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কার্যক্রমে স্বচ্ছতা, গতি বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (৪ মে) সকাল ১১ টায় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ২য় তলা’র সভাকক্ষে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেনাপোল স্থলবন্দরকে আরো আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বন্দরের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন,  আমদানি রপ্তানির ক্ষেত্রে পন্য প্রবেশ থেকে খালাস পর্যন্ত প্রতিটি ধাপ নির্ধারিত নিয়ম মেনে সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় কাস্টমস, বিজিবি, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সকল সংস্থা  দায়িত্ব পালন করে থাকে। প্রতিটি ধাপে কঠোর নজরদারি থাকায় অনিয়ম বা দুর্নীতির সুযোগ কমে এসেছে বলেও দাবি করেন তিনি। বন্দর পরিচালক জানান, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে রিলিজ অর্ডারসহ বেশ কিছু কার্যক্রম কম্পিউটারাইজড করা হয়েছে। এর ফলে পণ্য খালাস প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হয়েছে। ব্যবসায়ী ও সেবা গ্রহীতারা এখন কম সময়েই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারছেন, যা বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অটোমেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে। একইসঙ্গে বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বেনাপোল স্থল বন্দরের নানা সমস্যা ও সেবার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাবে বন্দর কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে এবং শিগগিরই দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। এসময় বন্দর উপ-পরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বন্দর সম্পর্কিত সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা অব্যাহত থাকলে বেনাপোল স্থলবন্দরকে আরও কার্যকর ও আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। #


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত