Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার।

২৬ বাংলা টিভি   03-May-2026   37

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার।


মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেন্সিডিল সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২ এপ্রিল এবং আজ ৩ মে ২০২৬ তারিখে সীমান্ত সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ০২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ২৩:৪০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৮/৮-আর হতে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে গয়েশপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। হাবিলদার মো. সায়াদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, আজ ০৩ মে ২০২৬ তারিখ ভোর ০৪:০০ ঘটিকায় সামন্তা বিওপির একটি দল সীমান্ত পিলার ৫/৭-২-এস হতে ৩০০ গজ অভ্যন্তরে বেলেহাটি গ্রামের একটি ধান ক্ষেতের আইল থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় (WINCEREX) সিরাপ উদ্ধার করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন হাবিলদার মো. শহর আলী।

একই দিনে সকাল ০৭:০০ ঘটিকায় মাধবখালী বিওপির একটি টহল দল সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে মাধবখালী গ্রামের একটি ঘাসের ক্ষেতে অভিযান চালিয়ে ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে। এই স্থানটি সীমান্ত পিলার ৭০/৫-এস হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে অবস্থিত।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত