Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৬ বাংলা টিভি   02-May-2026   46

Photo

সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ  থেকে  এক বিশাল বিক্ষোভ  মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।
এর আগে টাউন ফুটবল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেল, জেলা সহকারী  সেক্রেটারি আব্দুল কাদের ও যুব বিভাগের  সভাপতি  নূর মোহাম্মদ হোসাইন টিপু ।  উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা  জামায়াতের নায়েবে আমীর  মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ ও সেক্রেটারী হাফেজ মাসুম বিল্লাহ, জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক  আলতাফ হুসাইন, জেলা কর্মপরিষদ  সদস্য মাওলানা হাফিজুর রহমান,মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলি,
চুয়াডাঙ্গা পৌরশাখা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল ও গাংনী-আসমানখালী থানা জামায়াতের আমীর আব্বাস উদ্দিন  প্রমুখ।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত