Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

২৬ বাংলা টিভি   01-May-2026   307

Photo

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।  বৃহস্পতিবার সন্ধ্যার আগে  পৌর এলাকার কাশীপুর ইক্ষু ফার্ম সড়ক থেকে ১" শ পিস ইয়াবাসহ  সুলতান হোসেন  (১৯)  এবং বিকালে শহরের আড়পাড়া থেকে ২৫ পরিয়া গাঁজাসহ দুখু মিয়া (৩৫) কে আটক করে।

থানা পুলিশ জানায়,  মাদক বিক্রি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই   মনিরুজ্জামান ও হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ  শহরের আড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে দরগাহের সামনে থেকে ওই গ্রামের এলাহী মন্ডলের পুত্র দুখু মিয়াকে ২৫ পুরিয়া গাজাসহ আটক করে ।  অপরদিকে সন্ধ্যার আগে থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম কাশিপুর মিল গেট সড়কে অভিযান চালায। এ সময় ওই সড়কের একটি  প্লাস্টিক কারখানার সামনে থেকে শহরের বলিদাপাড়া গ্রামের সেলিম হোসেনের পুত্র সুলতান  হোসেনকে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে পকেট থেকে ১' শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেলাল হোসেন  জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানাতে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।  তিনি বলেন,  পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত