Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

২৬ বাংলা টিভি   01-May-2026   41

Photo

শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত


নড়াইল প্রতিনিধি :
“দুনিয়ার মজদুর এক হও”এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপিত হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়। এতে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং অটো ভ্যানচালক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। লাল টি-শার্ট ও ব্যানার-ফেস্টুনে সজ্জিত শ্রমিকদের অংশগ্রহণে পুরো শহর উৎসবের আমেজ ধারণ করে।
‌‌র‌্যালি  পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘মে দিবসের তাৎপর্য ও শ্রমিক অধিকার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাসই আজকের মে দিবস। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে বক্তারা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।বর্তমান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিক সুসম্পর্ক অপরিহার্য। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের যে মহান আদর্শ, তা বাস্তবায়নের মাধ্যমেই মে দিবস সার্থকতা লাভ করবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে এবং জেলাজুড়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে।#


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত