Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

দুই দপ্তরের ঠেলাঠেলি সমস্যা সমাধানে রশি টানাটানিতে ভোগান্তীতে কালীগঞ্জবাসী

২৬ বাংলা টিভি   30-Apr-2026   26

Photo

জামির হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
গত ৬ মাস ধরে অডিটারিয়ামটির মেঝে ফুড়ে বের হচ্ছে পানি। ভেসে যাচ্ছে হলরুমের ফ্লোর। শুরু থেকেই জনগুরুত্বপূর্ণ ওই সমস্যাটি নিরসনে দু’টি দপ্তরের মধ্যে চলছে ঠেলাঠেলি। সমস্যা নিরসন না হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামটি এখন বেহাল অবস্থায় রুপ নিয়েছে। এ নিয়ে কালীগঞ্জ পৌরসভা নিজেদের দ্বায় এড়িয়ে বলছেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের। তাই সৃষ্ট সমস্যাটিও জেলা পরিষদ সমাধান করবেন। অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের ভার্ষ্য, সমস্যাটি সৃষ্ট হয়েছে পৌরসভার পাইপ ফেটে। তারা মেরামত না করেই জেলা পরিষদের উপর চাপিয়ে দিচ্ছেন। এমন অবস্থাটি নিয়ে ওই দুই দপ্তরের ঠেলাঠেলিতে চরম ভোগান্তী পোহাচ্ছে অডিটোরিয়াম ব্যবহারকারীরা। উল্লেখ্য, এ সমস্যা ছাড়াও অডিটোরিয়ামটিতে সিলিং ফ্যান নষ্ট, টিনে ছিদ্র ও অস্বাস্থ্যকর ওয়াসরুমসহ আরো নানান সমস্যায় জর্জরিত। ফলে স্থানীয়দের প্রয়োজনে বিয়ে, সভা সমাবেশ বা অনুষ্টানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন ভুক্তভোগীরা।



খোজ নিয়ে দেখা গেছে, অডিটোরিয়াম সংলগ্ন কালীগঞ্জ পৌরসভার পানি সাপ্লাইয়ের পাম্পের পাইপ ফেটে হলরুমের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। বিষয়টি আগে থেকেই পৌর কর্তৃপক্ষ অবগত। ওই পানি পাম্পের চালক নুর ইসলাম স্বীকার করেই বলেন, এমন অবস্থা চলছে প্রায় ৬/৭ মাস যাবৎ। সমস্যাটি সমাধানে তারা তাকিয়ে আছেন জেলা পরিষদের উপর। 


এদিকে পৌরসভার পানি পাইপের কারনেই সুষ্ট সমস্যাটির কথা অকপটে স্বিকার করেই কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত সচিব) ইন্জিনিয়ার কবির হোসেন বলেন, অডিটোরিামটি জেলা পরিষদের অধিনে। তাই, সমস্যাটিও তারাই সমাধান করবেন। গত মাসে তিনি সহ জেলা পরিষদের কর্মকর্তারা সরেজমিনে দেখেছেন। জেলা পরিষদ খুব শিগ্রই কাজ করবেন বলেও তাদেরকে জানিয়েছেন।

কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, পানির পাইপটি পৌরসভার হলেও সমস্যাটি জেলা পরিষদের। সেটি দ্রুত সমাধানে জেলা পরিষদ কর্তৃপক্ষকে পূনরায় তাগিদ দিবেন বলে জানান তিনি।

অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, অডিটোরিয়ামটি আমাদের অধিনে পরিচালিত হলেও মুল সমস্যা পৌরসভার পানি সাপ্লাইয়ের পাইপে। পৌর কর্তৃপক্ষ তাদের পাইপের ক্ষত সমাধান না করেই কেন আমাদের উপর চাপাচ্ছে। কারনে আমাদের অডিটোরিয়াম পানিতে ভাসার দ্বায় পৌরসভার। দ্রুত সমস্যাটি নিরসনে তিনি পৌর কর্তৃপক্ষকে জোর তাগিদ দিবেন বলে যোগ করেন ।

 

বর্তমানে সমস্যাটি লাঘবে দু’টি দপ্তরের ঠেলাঠেলিতে মহা ভোগান্তীতে পড়েছে কালীগঞ্জের মানুষ। তারা অর্থ ব্যায় করে অডিটোরিয়াম ভাড়া নিয়ে কাঙ্খিত সুবিধা পাচ্ছেন না। এ নিয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতা শফিউদ্দিন নামে এক ভুক্তভোগী জানায়, তার ভাইপোর বিয়ে অনুষ্টানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে পড়েছিলেন বিপাকে। অডিটোরিয়ামের ভেতরে মেঝে ফুড়ে অনর্গল পানি বের হচ্ছে। ফ্লোর ভেষে অনুষ্ঠান করা ছিল খুবই কঠিন। কোনরকমে কাপড় পর্দ্দা দিয়ে ঢেকে অনুষ্টান সম্পন্ন করেছিলেন। তিনি আরো বলেন, এটি কালীগঞ্জে একমাত্র বড় অডিটারিয়াম। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। ভবনটি দ্রুত সংস্কারের দাবী জানান তিনি।
 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত