Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

২৬ বাংলা টিভি   21-Apr-2026   21

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর জার্সি  ও  ট্রফি ঊন্মোচন করা হয়েছে । মঙ্গলবার বিকালে সরকারী নলডাঙ্গা ভাষণস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শহীদ সোহানের বাবা মহসিন মিয়া পাটোয়ারী।

শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ টি দলের প্রতিনিধি,  জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ  এবং ক্রীড়া সংগঠকসহ গণমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি, নাজমুস শাজাদ সুজা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরর ২২৯ তম শহীদ মহিউদ্দিন হোসেন সোহানের নামে টুনামেন্টটি আগামী ২৪ শে এপ্রিল শুক্রবার বিকাল তিন টায় অত্র ভূষণস্কুল মাঠে  খেলার উদ্বোধন করা হবে। এ টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভার অন্তর্গত মোট আটটি ক্রিকেট টিম অংশগ্রহণে করবে। নির্ধারিত ১৫ ওভারের খেলা হবে। টুর্নামেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানা স আপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

আয়োজক কমিটি জানায়, পৌর এলাকার যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে হবে। এজন্য  যুবকদের খেলাধুলার মধ্যে  সম্পৃক্ত করতেই তাদের এই টুর্নামেন্টের আয়োজন।  

সরকারি এম ইউ কলেজ শাখার সভাপতি হোসাইন আহমেদের সঞ্চালনায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঊপজেলা  জামায়াতের সাবেক আমির মাও: ওলিয়ার রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, শিবিরের জেলা সভাপতি ওবাইদুর রহমান ও উপজেলা  সভাপতি ইশা খাসহ অন্নান্য নেতৃবৃন্দ। 
 


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত