Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধধ মজুদ এবং পাচার প্রতিরোধে বিজিবি-৬ ব্যাটালিয়নের বিশেষ কর্মসূচি

২৬ বাংলা টিভি   19-Apr-2026   41

Photo

চুয়াডাঙ্গা সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধধ মজুদ এবং পাচার প্রতিরোধে বিজিবি-৬ ব্যাটালিয়নের বিশেষ কর্মসূচি


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৯.০৪.২০২৬): 

চুয়াডাঙ্গা সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ ও একই সঙ্গে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করেছে বিজিবি-৬ ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত সুরক্ষা,চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ,পাচার রোধ একই সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার দায়িত্বপূর্ণ দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্টধারী নাগরিকদের প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম চলমান রেখেছে এবং ব্যাটালিয়ন সংলগ্ন ১৪টি পেট্রোল পাম্পে কঠোর নজরদারি ও বিশেষ তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে। সম্ভাব্য তেল পাচারের রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ১ হাজার ৮৬৩টি নিয়মিত ও বিশেষ টহল পরিচালিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য তেল চোরাচালান রুটে ৩৪১টি বিশেষ চেকপোস্ট পরিচালিত এবং ১১ হয়েছে। এছাড়াও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১টি জনসচেতনতা ও নিয়মিত মতবিনিময় সভা আয়োজন করা হয়। তেল পাচার রোধে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ১১টি যৌথ নজরদারী ও তল্লাশি চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য,২০২৬ সালে ৪ জন পাচারকারীসহ ১ হাজার ৬২০ দশমিক ০৮ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার, ৩ হাজার ৮৩৭ গ্রাম রূপোর বল এবং ২১২ লিটার ডিজেল তেলসহ চোরাচালানী মালামাল উদ্ধার  করা হয়, যার তালিকা মূল্য ৪ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা। এছাড়া ১ জন ব্যক্তিসহ ১ হাজার ৫৪৪ বোতল মদ, ১ হাজার ৪১৫ বোতল ফেন্সিডিল, ২ দশমিক ১২৮৫ কেজি হেরোইন, ২১ দশমিক ৩ কেজি গাঁজা, ১ হাজার ৫৭৪ টি ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৭৪৫টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ২ হাজার ৮৯২টি ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৩৩২টি সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৩ হাজার ৩১২টি অন্যান্য ট্যাবলেটসহ সর্বমোট ২ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 

সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সর্বদা নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ অবৈধভাবে ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য স্থানীয় প্রশাসন,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনবান্ধব সাংবাদিকবৃন্দ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে বিজিবি'র এই নিরলস প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত