Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

সম্মানের সাথে যুদ্ধের অবসান চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

২৬ বাংলা টিভি   19-Apr-2026   39

Photo

সম্মানের সাথে যুদ্ধের অবসান চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান


আন্তর্জাতিক ডেস্ক:

ইরান চলমান সংঘাতের অবসান চায়, তবে তা হতে হবে ‘মর্যাদার সঙ্গে’। বলেছেন, দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার কোনো বৈধ অধিকার রাখেন না।

রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনের সময় পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, ইরান এমন কী অপরাধ করেছে, যার জন্য তাকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করা হবে। তিনি আরও বলেন, দেশকে ‘নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে’ হবে।

পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে যেন যুদ্ধপ্রবণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন না করা হয়। তিনি বলেন, তেহরান কেবল আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং নতুন করে আরেক দফা বৈঠকের প্রস্তুতিও চলছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত