Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

পিআর নিয়ে মিছিল-মিটিং বন্ধ করুন। দয়া করে নির্বাচনটা হতে দেন। বাংলাদেশের মানুষ বাঁচুক। দেশের অস্থিরতা কাটুক - ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   15-Oct-2025   58

Photo

পিআর নিয়ে মিছিল-মিটিং বন্ধ করুন। দয়া করে নির্বাচনটা হতে দেন। বাংলাদেশের মানুষ বাঁচুক। দেশের অস্থিরতা কাটুক - ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

পিআর নিয়ে মিছিল-মিটিং বন্ধ করুন। দয়া করে নির্বাচনটা হতে দেন। বাংলাদেশের মানুষ বাঁচুক। দেশের অস্থিরতা কাটুক। আপনাদের কাছে অনুরোধ সঠিক সিন্ধান্ত নিন। কোন ভুল সিদ্ধান্ত নেবেন নাহ। এখন কোন ভূল সিদ্ধান্ত দেশের মানুষের ক্ষতির কারণ হবে। আমাদের সকলেরই সেটা বোঝা উচিত। 

আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথি'র বক্তব্যো তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণভোট হতে হবে বা পিআর হতে হবে, না হলে ভোট হবে না—এইগুলো বাদ দেন। নির্বাচন নিয়ে দেশের মানুষ আর কোন নাটক দেখতে চায় না। আর

দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর সবচেয়ে বড় কথা হলো পিআর দেশের মানুষ বোঝে না। পিআরটা আবার কি? আগে ভোট হউক তারপর কার কি দাবি আছে সেটা সংসদে গিয়ে আলাপ-আলোচনা করে সিন্ধান্ত নেওয়া যাবে। অযথা দেশের মানুষকে বিভ্রান্ত করবেন নাহ। দেশের মানুষ এ বিষয়ে সচেতন রয়েছে। বরং সময় নষ্ট না করে নির্বাচনে প্রস্তুতি নিন। নির্বাচনের আর বেশি সময় নেই।

বিএনপি মহাসচিব আরো বলেন, কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্য ভালো মনে হয় না। আপনাদের দাবিদাওয়াগুলো আপাতত বন্ধ রাখুন। এখন দাবির সময় না, এখন নির্বাচন ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসার সময়।

আর বিভাজন সৃষ্টি করবেন না। 

প্রবীণ এই রাজনীতিক আরো বলেন, আগামী ১৭ অক্টোবর সংস্কার সনদে স্বাক্ষর হবে। কিসের সংস্কার? সংস্কার কাকে বলে? কি কঠিন কঠিন শব্দ। তারপরও আমরা করতেছি। কারণ সংস্কার হলো ঘরের টিন বদলানোর মতো। ঘরের দরজা বা টিন যেমন কয়েক বছর পরপর বদলাতে হয় তেমনি রাজনীতিতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। তাই আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ও ছাত্ররা মনে করেছে দেশটাকে ঠিক করতে হলে সংস্কার করতে হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি চাই না। আমরা চাই একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আর ভাগাভাগি করিয়েন না। দেশের অনেক ক্ষতি হয়েছে। সবাই মিলে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি ১১ বার কারাগারে গেছি। শেখ হাসিনা আমাকে ভয় করতো, যে কারণে কারাগারে পাঠাতো। একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমাদের অনেক ছেলে প্রাণ দিয়েছে। তাই আসুন সবাই একত্রিত হয়ে কাজ করি। দেশটাকে গড়ি। দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলার এখনই সুযোগ ও সময়।

এতে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

সে সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত