Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইরান নিউক্লিয়ার ডাস্ট হস্তান্তরে রাজি হয়েছে, দাবি ট্রাম্পের

২৬ বাংলা টিভি   17-Apr-2026   27

Photo

ইরান নিউক্লিয়ার ডাস্ট হস্তান্তরে রাজি হয়েছে, দাবি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক:

ইরান যুক্তরাষ্ট্রকে “নিউক্লিয়ার ডাস্ট” হস্তান্তরে সম্মত হয়েছে। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানান, গেল বছরের মার্কিন বিমান হামলার পর মাটির গভীরে চাপা পড়ে থাকা এই তেজস্ক্রিয় উপাদান ইরান যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে। এটি ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

তবে এই দাবির বিষয়ে এখনো তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অতীতেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন একাধিক দাবি করেছিল যুক্তরাষ্ট্র, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সাম্প্রতিক হামলার পর উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম ভূগর্ভে চাপা পড়ে আছে। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহারযোগ্য হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের মাধ্যমে এই উপাদান উদ্ধার করার ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও বিবেচনা করেছিল। তবে ইরান যদি স্বেচ্ছায় তা হস্তান্তর করে, তাহলে এমন অভিযানের প্রয়োজন অনেকটাই কমে যাবে।

গেল সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এখনো চলছে এবং নতুন করে আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে।

তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত