Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

২৬ বাংলা টিভি   16-Apr-2026   38

Photo

সিরাজগঞ্জে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত


ই থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার হামলায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানায়, বাড়ির পাশে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ফারুক হোসেন ও তার ভাই হামেদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝগড়া শুরু হলে হামেদের অন্য ভাইয়েরাও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আসে।
এ সময় ফারুক হোসেন তার ছেলেকে কোলে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ আছে, হামেদ চাপাতি দিয়ে আঘাত করলে শিশুটি কোলে থেকে পড়ে যায়। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত