Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র তেল শোধনাগার

২৬ বাংলা টিভি   14-Apr-2026   35

Photo

বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র তেল শোধনাগার


নিউজ ডেস্ক:

অপরিশোধিত তেলের ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জ্বালানি বিভাগ জানিয়েছে, শোধনাগার বন্ধ থাকলেও দেশে পরিশোধিত জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় আপাতত কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

ইআরএল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোমবার (১৩ এপ্রিল) বিকেলেই সর্বশেষ তেল পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং থেকে অবশিষ্ট প্রায় ৫ হাজার টন তেল এবং সংরক্ষণ ট্যাংকের তলানিতে জমে থাকা ডেড স্টক ব্যবহার করেও কার্যক্রম চালিয়ে নেওয়া হয়েছিল।

সাধারণত প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে প্রায় সাড়ে ৩ হাজার টনে নামিয়ে আনা হয়। মার্চের শুরুতেই ব্যবহারযোগ্য তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার একটি অংশ অপরিশোধিত তেল হিসেবে আসে এবং তা এই শোধনাগারেই প্রক্রিয়াজাত করা হয়।

তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের শুরুতে অপরিশোধিত তেলের নতুন চালান আসার কথা রয়েছে। ততদিন পর্যন্ত শোধনাগার চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত