Logo
শুক্রবার | ১৫ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

২৬ বাংলা টিভি   12-Apr-2026   32

Photo

নড়াইলে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ


নড়াইল প্রতিনিধি :
সংবিধান সংস্কার পরিষদের আহ্বান ও গণভোটের মাধ্যমে তা বাস্তবায়নের দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। আজ রবিবার (১২ এপ্রিল) বিকেলে নড়াইল জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে এটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল জেলা জামায়াত নায়েবে আমির, মাস্টার জাকির হোসেন বিশ্বাস , নড়াইল জেলা জামায়াত সেক্রেটারি, ,মাওলানা ওবায়দুল্লাহ কায়সার 
বক্তারা তাদের বক্তব্যে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এই সংস্কার প্রক্রিয়া জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে তথা গণভোটের মাধ্যমে বাস্তবায়নের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনগণের ন্যায দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।"
নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসেন বিশ্বাস বলেন,সংস্কার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, গণভোটের মাধ্যমে এর প্রতিফলন ঘটাতে হবে।
নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।#


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত