Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ঘাসক্ষেত থেকে গলা কাটা কিশোরের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   11-Apr-2026   39

Photo

সিরাজগঞ্জে ঘাসক্ষেত থেকে গলা কাটা কিশোরের মরদেহ উদ্ধার


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ঘাসক্ষেত থেকে অজ্ঞাত এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলের দিকে কয়েকজন কৃষি শ্রমিক জমিতে কাজ করতে গিয়ে ঘাসের মধ্যে পড়ে থাকা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে, দুই থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে। ইতোমধ্যে দেহে পচন ধরেছে।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্তে সিআইডির একটি দলকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত