Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার

২৬ বাংলা টিভি   04-Apr-2026   49

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার


পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ডিজেল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ভাবে ২ জারিকেন ডিজেল উদ্ধার করেছে বিজিবি।

জানা গেছে, জব্দকৃত ডিজিলের সর্বমোট সিজার মূল্য ৪ হাজার ১২০ টাকা। 

বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে চলমান অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ভূতিপুকুর বিওপির টহলদল সীমান্তের মেইন পিলার ৭৩৮ এর ১০ নম্বর সাব পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় দুই জারিকেনে প্রায় ৩০ লিটার ডিজেল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত