Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মোটরসাইকেলের ট্যাংকি ভরে পেট্রোল কিনে পুনরায় বিক্রয়, যুবককে জরিমানা

২৬ বাংলা টিভি   04-Apr-2026   40

Photo

মোটরসাইকেলের ট্যাংকি ভরে পেট্রোল কিনে পুনরায় বিক্রয়, যুবককে জরিমানা


নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একটি পেট্রোল পেট্রোল পাম্প থেকে সরকার নির্ধারিত মূল্যে পেট্রোল কিনে মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ করে, তা পাইপের মাধ্যমে অন্য মোটরসাইকেলের আরোহীর কাছে ৩০০ টাকা লিটার বিক্রি করার সময় জুনায়েদ মিয়া নামে এক যুবককে আটককে করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। সে ঝিনাইদহ সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।  বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টার দিকে শহরের মেসার্স আয়েশা তেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক প্রথমে নিজের মোটরসাইকেলের ট্যাংক ফুল করে পেট্রোল নেন এবং পরে তা অন্য এক মোটরসাইকেল আরোহীর কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করেন। এরপর তিনি পুনরায় তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে এলে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এ ধরনের অনিয়ম ও অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত