Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

তেল সংকট লাইনে ভোগান্তি ঝিনাইদহে ৯০ হাজার হেক্টর ইরি আবাদ হুমকিতে

২৬ বাংলা টিভি   03-Apr-2026   27

Photo

তেল সংকট লাইনে ভোগান্তি ঝিনাইদহে ৯০ হাজার হেক্টর ইরি আবাদ হুমকিতে


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জ্বালানি তেলকে ঘিরে অস্থিরতা বাড়ছে। জেলার ৩৬টি ফিলিং স্টেশনে তেল নিতে ভোর থেকে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি ভিড় মোটরসাইকেল চালকদের। অভিযোগ উঠেছে, খুলনা পদ্মা মেঘনা যমুনা তেল ডিপো থেকে  চাহিদা অনুযায়ী পেট্রোল অকটেন ডিজেল না পাওয়া  কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে প্রকৃত কৃষকরা ডিজেল না পেয়ে পড়েছেন চরম বিপাকে।

ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, জেলা জুড়ে মোট ৩৬টি ফিলিং স্টেশনের মধ্যে সদর উপজেলায় ১৬টি, শৈলকুপায় ৫টি, হরিণাকুন্ডুতে ১টি, কালীগঞ্জে ৮টি, কোটচাঁদপুরে ৩টি ও মহেশপুরে ৩টি স্টেশন রয়েছে। সংকটের শুরু থেকেই এসব স্টেশনে ভিড় বাড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক মোটরসাইকেল চালক পরিচয় গোপন করে দিনে দুই থেকে তিনবার তেল নিচ্ছেন। আবার কেউ কেউ প্রয়োজন না থাকলেও অল্প অল্প করে তেল সংগ্রহ করছেন। একই সঙ্গে শহর থেকে তেল কিনে বেশি দামে গ্রামে বিক্রির ঘটনাও ঘটছে। এতে প্রকৃত কৃষকরা ডিজেল থেকে বঞ্চিত হচ্ছেন।

এর প্রভাব পড়েছে কৃষিতে। জেলায় প্রায় ৯০ হাজার হেক্টর ইরি আবাদ এখন হুমকির মুখে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি কৃষক সেজে ডিজেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করছে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত