Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় ৩১ লাখ টাকার ভারতীয় পন্য উদ্ধার

২৬ বাংলা টিভি   03-Apr-2026   43

Photo

নেত্রকোনায় ৩১ লাখ টাকার ভারতীয় পন্য উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় জিরা, ফুসকা ও পন্ডস পাউডার উদ্ধার করা হয়েছে। এসময় একটি ভারতীয় মিনি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার শেষরাত ৩টার দিকে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়ন এর একটি টহল দল সীমান্ত এলাকা রাজাবাড়ী ব্রিজ থেকে এসব মালামাল উদ্ধার করে। এতে প্রায় ৩১লাখ টাকার পন্য উদ্ধার করা হলেও জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। 

শুক্রবার সকাল ১১টার দিকে ৩১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়ন এর কলমাকান্দা বরুয়াকোনা বিওপি'র ১০সদস্যের একটি বিশেষ টহল দল বিওপির সীমান্ত মেইন পিলার ১১৮১/২-এস হতে দেড় কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজাবাড়ী ব্রিজে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিজিবি টহল দল একটি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি করে অবৈধ পথে আসা ভারতীয় জিরা ২১০ কেজি, ফুচকা ১২৬৪ কেজি এবং পন্ডস পাউডার ১হাজার পিস জব্দ করে। জব্দকৃত ট্রাকসহ মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০লাখ ৭১হাজার ৪৮০ টাকা। আটককৃত চোরাচালানী পণ্য নেত্রকোনা কাষ্টম অফিসে জমা করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত