Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে তৈল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন এস আর সমিতি

২৬ বাংলা টিভি   02-Apr-2026   44

Photo

কালীগঞ্জে তৈল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন এস আর সমিতি


ঝিনাইদহ  প্রতিনিধি:

কালীগঞ্জে  তৈল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন এস আর সমিতি।  বৃহস্পতিবার সকালে   দুই  শতাধিক এস আর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় সামনে বিক্ষোভ করেন। 

পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের ঘাটতির কারণে অনেক জায়গায় সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও  প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তারা কাজের প্রয়োজনে দ্রুত চলাচল করতে না পেরে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পাদকের 

অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ তাঁদের তৈল দেওয়ার আশ্বাস দিলে  তাঁরা উপজেলা ছেড়ে চলে যান।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত