Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ডিসির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, ঝিনাইদহে তোলপাড়, থানায় জিডি

২৬ বাংলা টিভি   31-Mar-2026   43

Photo

ডিসির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, ঝিনাইদহে তোলপাড়, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ৩০ মার্চ রাতে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ এই জিডি করেন। যার নম্বর ১৬৮০।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে নিজ সরকারি বাসভবনে অবস্থানকালে জেলা প্রশাসক দেখতে পান ‘Leo Cypher’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। পরদিন ২৭ মার্চ ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের পোস্ট করা হয়।

এছাড়াও ‘Abdul Mannan Swapon’ নামের একটি ফেসবুক আইডি থেকেও পূর্বে জেলা প্রশাসককে লক্ষ্য করে মানহানিকর পোস্ট করা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসকের ধারণা, আব্দুল মান্নান স্বপন নামের ওই ব্যক্তি বা তার সংশ্লিষ্টরা ভুয়া আইডি ব্যবহার করে এই অপপ্রচার চালিয়ে আসছেন।

জিডিতে আরও বলা হয়, এ ধরনের ধারাবাহিক অপপ্রচারের ফলে জেলা প্রশাসকের ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সংশ্লিষ্ট আইডিগুলোর প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত