Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   29-Mar-2026   56

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ (রবিবার) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে । 

প্রত্যক্ষদশর্ীরা জানান, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর দিয়ে চলে যায় । ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে। 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান , শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

কালীগঞ্জ থানার এসআই হাসনুজ্জামান বলেন , শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত