Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

২৬ বাংলা টিভি   20-Mar-2026   39

Photo

নড়াইলে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা


নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইন্স মাঠে তার জানাজা সম্পন্ন হয়েছে।
নিহত ছনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন।
নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে জান্নাতুল ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে অন্য সদস্যরা তাকে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে দুপুরে পুলিশ লাইন্স প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মানিকগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিভাগ ও সহকমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত