Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

২৬ বাংলা টিভি   16-Mar-2026   31

Photo

কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল


হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ঝিনাইদহ  জেলার কালীগঞ্জ শাখার আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেইন বাস টার্মিনালের পাশে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সমিতির প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি  শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায়  দোয়া ও ইফতার  মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান। ইফতার পূর্ব আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সদস্য গণ উপস্থিত ছিলেন। 

 ইফতার পূর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। আয়োজন প্রসঙ্গে প্রধান অতিথি মাওলানা ওলিউর রহমান বলেন,  দেশব্যাপী বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানে তারা প্রতি বছরই চেষ্টা করেন সমিতির সদস্যদের নিয়ে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করার। ব্যবসায়ীদের মাঝে একতা, পারস্পারিক সুসম্পর্ক বজায় ও সাংগঠনিক নীতিমালা মেনে যেন সকলে কাজ করে সে ওপরে সশস্ত্র ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংগঠনটির যেকোন ব্যাপারে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি এ সময়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত