Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পরিত্যক্ত ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

২৬ বাংলা টিভি   15-Mar-2026   32

Photo

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পরিত্যক্ত ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:

কালীগঞ্জে অভিযান চালিয়ে ৩২৪ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৬)। শনিবার রাতে উপজেলার কাশিপুর ব্রিজের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ফেন্সিডিল  উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেন্সিডিল জব্দ করে।

অভিযানটির নেতৃত্ব দেন র‍্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি জানান, মাদকের বড় একটি চালান ওই এলাকা দিয়ে পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতেই এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে মাদকের চোরাচালান রোধে র‍্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত