Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব বাড়লো

২৬ বাংলা টিভি   04-Mar-2026   36

Photo

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব বাড়লো


নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আগের দায়িত্বের পাশাপাশি কৃষি ও শিল্প উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এ দুই সিনিয়র রাজনীতিবিদ।

বুধবার (৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী–প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত