Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

আবারও ‘বস্তা বস্তা টাকা’ ভিক্ষুকের ঘরে, এলাকায় তোলপাড়

২৬ বাংলা টিভি   11-Oct-2025   95

Photo

আবারও ‘বস্তা বস্তা টাকা’ ভিক্ষুকের ঘরে, এলাকায় তোলপাড়


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় এক বৃদ্ধা ভিক্ষুকের ঘর থেকে আবারও উদ্ধার হয়েছে বস্তাভর্তি টাকা। শনিবার (১১ অক্টোবর) সকালে পাওয়া টাকাগুলো গুনে দেখা গেছে, মোট ৪৭ হাজার ৮২৬ টাকা।

এর আগে গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে একই স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল দুই বস্তা ভর্তি টাকা, যা গোনা শেষে পাওয়া গিয়েছিল ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা।

দুই দফায় উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।

প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি বহু বছর ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলে’র পরিত্যক্ত একটি বারান্দায় একাই বসবাস করতেন। স্থানীয়দের ভাষায়, সালেয়া বেগম ছিলেন অত্যন্ত মিতব্যয়ী; নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না তাকে।

তার একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন বলেন,

মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আগের দিন দুই বস্তা টাকা পাওয়া গিয়েছিল, আজ আবার বারান্দার নিচ থেকে আরও টাকা পাওয়া গেছে। আমি এখন মায়ের কাছেই আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।

তার জামাতা, মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম বলেন,

শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি চিকিৎসার কথা বললে তিনি কিছু বলতেন না। আজ আবার এলাকাবাসী ও স্থানীয় কমিশনার শাহরিয়ার শিপু গিয়ে বারান্দার নিচ থেকে টাকা পেয়েছে। সবাই মিলে গুনে দেখা গেছে ৪৭ হাজার ৮২৬ টাকা।

স্থানীয়রা জানান, সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। কেউ কখনো ভাবেননি তার কাছে এত টাকা জমে থাকতে পারে। একজন স্থানীয় যুবক বলেন, দেখি লোকজন রিকশায় করে বস্তা ভর্তি টাকা নিয়ে আসছে। প্রতিদিনই নতুন কিছু বের হচ্ছে—পুরো এলাকা এখন সরগরম।

টাকা গোনার কাজ শেষ হলেও এলাকাবাসীর কৌতূহল থামছে না— একজন ভিক্ষুকের ঘরে এত বিপুল পরিমাণ টাকার সন্ধান মেলায় পুরো সিরাজগঞ্জ জুড়ে চলছে আলোচনা ও তোলপাড়। স্থানীয় প্রশাসন ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং টাকাগুলোর সঠিক হিসাব সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত