Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিয়েছেন ঢাবি উপাচার্য

২৬ বাংলা টিভি   22-Feb-2026   46

Photo

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিয়েছেন ঢাবি উপাচার্য


নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।’ 

তিনি সেসময় আরও উল্লেখ করেছিলেন, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত