Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে নবাগত এমপি মতিয়ার রহমানকে ফুলেল সংবর্ধনা, মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

২৬ বাংলা টিভি   21-Feb-2026   32

Photo

কোটচাঁদপুরে নবাগত এমপি মতিয়ার রহমানকে ফুলেল সংবর্ধনা, মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা


কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ–৩ আসনের নবাগত সংসদ সদস্য প্রফেসর মতিয়ার রহমান-কে ফুলেল সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রা করে কোটচাঁদপুর উপজেলা মিলনায়তনে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, এসপি সার্কেল সায়েম আহমেদ, ভূমি কর্মকর্তা সোহেল রানা এবং কোটচাঁদপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ আসাদউজ্জামান।

পরে প্রশাসনের সঙ্গে নবাগত এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি প্রশাসনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, কোটচাঁদপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

তিনি বলেন,

“কোটচাঁদপুরে আর কোনো মাদক ও চাঁদাবাজি চলবে না। এ বিষয়ে প্রশাসনকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমি নিজেও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াব না এবং অন্য কাউকেও দুর্নীতি করতে দেব না। জনগণের স্বার্থ রক্ষায় আমরা সবাইকে নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে চাই।”

এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত