Logo
শুক্রবার | ১৫ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির সাত মনোনয়নপ্রত্যাশীর হুঁশিয়ারি: “বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় জননন্দিত নেতা চাই”

২৬ বাংলা টিভি   10-Oct-2025   35

Photo

সিরাজগঞ্জে বিএনপির সাত মনোনয়নপ্রত্যাশীর হুঁশিয়ারি: “বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় জননন্দিত নেতা চাই”


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ) আসনে বিএনপির সাতজন সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন— বিগত ১৭ বছরে এলাকার জনগণের দুঃসময়-আন্দোলনে পাশে থাকা, হামলা-মামলায় নির্যাতিত ও কারাবন্দী স্থানীয় নেতাকর্মীদের বাদ দিয়ে যদি কোনো বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসী তা কোনোভাবেই মেনে নেবে না।

তাদের দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে হবে এমন কাউকে— যিনি এলাকার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, নির্যাতন-জেল-জুলুমের মধ্য দিয়েও দলের প্রতি অবিচল থেকেছেন এবং জনগণের কাছে সত্যিকারের জননন্দিত নেতা হিসেবে পরিচিত।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক বিশাল জনসভায় তারা এসব কথা বলেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব প্রচারের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ভিপি আয়নুল হক।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির উপদেষ্টা সেলিম জাহাঙ্গীর, জার্মান প্রবাসী সাব্বির হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম এবং রুহী আফজালসহ আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী।

সভা পরিচালনা করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল। বক্তাদের মধ্যে আরও ছিলেন— জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও শিল্পপতি একরামুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শাহীনসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতারা।

জনসভা শুরুর আগেই রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় ভুইয়াগাঁতীতে। মিছিলকারীরা ‘ধানের শীষে ভোট দাও’, ‘স্থানীয় প্রার্থী চাই’— এসব শ্লোগান দিতে থাকেন।

এ সময় বক্তারা একযোগে বলেন, “রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসী আর আরোপিত প্রার্থী চায় না। আমরা চাই, যিনি আন্দোলন-সংগ্রামে পাশে ছিলেন, তিনিই দলের প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে আসবেন জনগণের দ্বারে।”

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মীর উপস্থিতিতে গোটা এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত