সারা বাংলা ঢাকা টাঙ্গাইল
ঘাটাইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুই বছরের শিশু নিহত, আহত ৪
২৬ বাংলা টিভি 20-Feb-2026 56
ঘাটাইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুই বছরের শিশু নিহত, আহত ৪
বিপ্লব হোসেন (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কালিদাসপাড়া এলাকায় শুক্রবার সকাল ১১টায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী শিশু আয়মান সাদিক নিহত হয়েছেন। প্রাইভেটকারে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা লালমনিরহাট জেলার বাসিন্দা এবং ময়মনসিংহে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহতদের মধ্যে রয়েছেন, রিপন, হাজেরা বেগম, আলেয়া এবং প্রাইভেটকারচালক মানিক মিয়া বাড়ি গাইবান্ধা এলাকায়।
স্থানীয়রা দ্রুত আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক আয়মান সাদিককে মৃত ঘোষণা করেন, অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
news@26banglatv.com