Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

২৬ বাংলা টিভি   20-Feb-2026   35

Photo

ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা


নিউজ ডেস্ক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। বেলা ১১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মোজাহিদপুর এলাকায় আসেন। তারা এক ব্যক্তির পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে সন্দেহভাজনদের একজন পালিয়ে যান। অন্য দুজনকে ধরে বিক্ষুব্ধ জনতা পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত