Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ছাগল চুরির সময় নারীসহ ৫ জন আটক

২৬ বাংলা টিভি   18-Feb-2026   38

Photo

নড়াইলে ছাগল চুরির সময় নারীসহ ৫ জন আটক


নড়াইল প্রতিনিধি;
নড়াইল সদরের লস্করপুর গ্রামে চুরির সময় হাতেনাতে আটক হওয়া ৫ ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগন। জানা গেছে ১৮ ফেব্রুয়ারি বিকেলে লস্করপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মোল্যার দুটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে জনগন হাতেনাতে ধরে ফেলে।
আটককৃতরা হলেন লোহাগড়া উপজেলার কাশিয়ানি ইউনিয়নের ঈশানগাতী গ্রামের কামাল বিশ্বাসের দুই ছেলে সজীব বিশ্বাস  ও জামাল বিশ্বাস , একই গ্রামের মো: কজু শেখের মেয়ে রুপসী , বড়দিয়া গ্রামের মান্নান শেখের ছেলে আব্দুল্লাহ এবং নয়নপুর গ্রামের কাজল বেগম।
ভুক্তভোগী ফিরোজ মোল্যা জানান, অভিযুক্তরা কৌশলে  আমার এলাকা লস্কারপুর  থেকে ছাগল দুটি নিয়ে পালানোর চেষ্টা করছিল। সন্দেহজনকভাবে ছাগল নিয়ে দ্রুত চলে যেতে দেখে গ্রামের লোকজন তাদের গতিরোধ করে। জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে না পারায় এবং ছাগলগুলো আমার বলে শনাক্ত হওয়ায় জনতা তাদের আটক করে।
পরে বিষয়টি  নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়াকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে দ্রুত  পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়। উদ্ধারকৃত ছাগল দুটি ফিরোজ মোল্যার জিম্মায় রাখা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত