Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে বিজিবির ঝটিকা অভিযান : মাদকসহ ৩ নারী কারবারী গ্রেফতার

২৬ বাংলা টিভি   09-Oct-2025   47

Photo

টেকনাফে বিজিবির ঝটিকা অভিযান : মাদকসহ ৩ নারী কারবারী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

সীমান্তে মাদক চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আবারও কঠোর অবস্থান প্রদর্শন করেছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি ট্রলারে যাত্রীর বেশে মাদক পাচারের চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে কয়েকটি চৌকস টহলদল মোতায়েন করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় অভিযান চালানো হয়।

সেখানে সেন্টমার্টিনগামী তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যরা তাদের তল্লাশি করেন। এ সময় তাদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। আটক নারীরা হলো— রুবায়দা (১৮), পিতা: আজু মিয়া, সেন্টমার্টিন, টেকনাফ, ফাতেমা খাতুন (২০), পিতা: মৃত দোস মাহমুদ, সেন্টমার্টিন, টেকনাফ ও সারমিন (১৮), পিতা: মো. জাফর, মাঠপাড়া, টেকনাফ। অভিযানে আরও একজন আসামি মো. আলী হোসেন (সেন্টমার্টিন) পালিয়ে যায়। 

বিজিবি জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান প্রমাণ করে সীমান্ত সুরক্ষা ও মাদকদমন কার্যক্রমে সংস্থাটি সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত