সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষে চলছে গণনা
২৬ বাংলা টিভি 12-Feb-2026 32
ঝিনাইদহে শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষে চলছে গণনা
ঝিনাইদহ ১২ ফেব্রুয়ারি-
ঝিনাইদহে শান্তিপূর্ণ ভোটগ্রহন শেষে এখন চলছে গণনা। বিকাল সাড়ে ৪ টায় ভোট গ্রহন শেষে একযোগে ৫৮৮টি ভোট কেন্দ্রে চলছে গণনা। এর আগে সকাল সাড়ে ৭ টাকা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন হয়। একটানা ভোট গ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলাফল জানতে অধির আগ্রহী প্রার্থীদের সমর্থকরা।
জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
news@26banglatv.com