Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে নিজ ঘর থেকে ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   08-Feb-2026   40

Photo

নড়াইলে নিজ ঘর থেকে ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গত শুক্রবার প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাড়িতে ফেরেন তিনি। এরপর শনিবার তাকে আর এলাকায় দেখা যায়নি। আজ রবিবার বেলা ১১ টার দিকে তার ঘরের দরজা খোলা দেখে এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের ভেতর থেকে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"জাহাঙ্গীর নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি, তবে প্রাথমিক তদন্তে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত