Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সরকারি জমিতে গড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ

২৬ বাংলা টিভি   07-Feb-2026   36

Photo

সিরাজগঞ্জে সরকারি জমিতে গড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর এলাকায় সরকারি জমির ওপর নির্মিত এনায়েতপুর থানায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি কার্যালয় ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ভেকু মেশিন ব্যবহার করে স্থাপনাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমান জানান, এনায়েতপুর হাট-বাজার সংলগ্ন পেরিফেরি এলাকার সরকারি জায়গা দখল করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে অভিযান চালিয়ে সেখানে থাকা পাকা ঘর, টিনের বারান্দা ও ওয়াশরুমসহ সব অবৈধ কাঠামো অপসারণ করা হয় এবং জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, কাপড়ের হাটের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা স্থাপনাটি উচ্ছেদের মাধ্যমে জায়গা উদ্ধার করা হয়েছে। একই ধরনের আরও কিছু অবৈধ স্থাপনা শাহজাদপুর উপজেলার কাপড়ের হাটের পাশেও রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুল মমিন মণ্ডল প্রায় এক বিঘা সরকারি জমির ওপর এ কার্যালয় নির্মাণ করেন। সেখানে প্রায় ৬০ হাত দীর্ঘ একটি পাকা টিনের ঘর, দুই পাশে টিনের বারান্দা এবং কয়েকটি বাথরুম-ওয়াশরুম ছিল। ভবনের সামনে খোলা জায়গাও রাখা হয়েছিল।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত