Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে আমীরে জামায়াতের সফর ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

২৬ বাংলা টিভি   05-Feb-2026   41

Photo

নড়াইলে আমীরে জামায়াতের সফর ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


নড়াইল প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের নড়াইল জেলা সফরকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াত। আজ বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

আগামীকাল ০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) আমীরে জামায়াতের এই সফর সফল করতে এবং জেলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন নড়াইর জেলা জামায়াতের আমির ও নড়াইল ২ আসনের সংসদ প্রার্থী মো: আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন আমীরে জামায়াতের এই আগমন নড়াইলবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শৃঙ্খলার সাথে এই সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। 

সভায়  উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওবায়দুল্লাহ কায়ছার এবং জামায়াতের মিডিয়া সেলের সদস্য ড. আব্দুস সোবহান।

এ সময় নড়াইলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকরা আমীরে জামায়াতের সফরসূচি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে নেতৃবৃন্দ প্রয়োজনীয় তথ্য ও দলীয় পরিকল্পনার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ এই সফর সফল করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত