Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

২৬ বাংলা টিভি   01-Feb-2026   34

Photo

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার


স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  ৩১ জানুয়ারি দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাধবখালী বিওপি এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ রফজেলের ভুট্টা ক্ষেতের মধ্যে সন্দেহজনকভাবে মজুত করা গাঁজা শনাক্ত করা হয়। পরে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত