Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন যারা

২৬ বাংলা টিভি   30-Jan-2026   43

Photo

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন যারা


স্পোর্টস ডেস্ক:

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই অবস্থানের কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দল হিসেবে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বমঞ্চে দেশটির প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন অভিজ্ঞ আম্পায়ার।

আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পুরো টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। এ তালিকায় রয়েছেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।

এদিকে আম্পায়ারদের তালিকায় আরও আছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, নিতিন মেনন, কে এন পদ্মনাভান, পল রেইফেলসহ মোট ২৪ জন। এই তালিকায় বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত