Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

এক লুকমা হারাম খাবো না, কাউকে খেতে দেব না! কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের হুঙ্কার!

২৬ বাংলা টিভি   30-Jan-2026   45

Photo

এক লুকমা হারাম খাবো না, কাউকে খেতে দেব না! কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের হুঙ্কার!


ঝিনাইদহ প্রতিনিধি:

নির্বাচনী ময়দান কাঁপিয়ে দিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। গত বৃহস্পতিবার রাতে সলেমানপুর তেঁতুলতলা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে কোটচাঁদপুর পৌর জামায়াতের এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—"এক লুকমা হারাম নিজে খাবো না, আর কাউকে খেতেও দেব না!" তার এই বলিষ্ঠ ঘোষণা এখন পুরো এলাকায় টক অব দ্য টাউন।

অধ্যাপক মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন "আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। জনগণের আমানত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। দুর্নীতির শিকড় উপড়ে ফেলে আমরা একটি স্বচ্ছ ও সুন্দর সমাজ গড়তে চাই।"

পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রাজনৈতিক হেভিওয়েটদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি'র ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ।

সমাবেশে আরও সংহতি প্রকাশ করেন, কোটচাঁদপুরের সাবেক ভাইস চেয়ারম্যান  মুয়াবিয়া হোসাইন। 

 যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম,হাফেজ মুজাহিদুল ইসলাম ও সোহেল রানা শিবির নেতৃবৃন্দ সহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাড়ায় পাড়ায় গণসংযোগ জোরদার করার এবং সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন। তৃণমূলের ভোটারদের কাছে যাওয়ার এই আহ্বান নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ঝিনাইদহ-৩ আসনের এই নির্বাচনী হাওয়া কি শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? সাধারণ মানুষের মুখে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি!


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত