Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ

২৬ বাংলা টিভি   29-Jan-2026   52

Photo

পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ


পঞ্চগড় প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ করেছে বিএনপি। 

বুধবার (২৮ জানুয়ারি) পঞ্চগড় দুই আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী মনিটরিং প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মিনহাজুল প্রধান পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত আকারে জামায়াতের প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফির) বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে দক্ষিণ শালশীরি এলাকায় বায়তুল নুর জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি ভিত্তি প্রস্তর স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ কারী এড.মিনহাজুল প্রধান বলেন, আচরন বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট এলাকায় কোন প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয়ে প্রকাশ্যে বা গোপনে কোনরুপ চাদা, প্রকল্পের ঘোষণা কিংবা উন্নয়নমূলক কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবেননা। কিন্তু জামায়াতের প্রার্থী এই বিধিমালা ভঙ্গ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত